আদমদীঘিতে নারী মাদক ব্যবসায়ীসহ গ্রেপ্তার দুই

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

আদমদীঘিতে ফেনসিডিল, ইয়াবা উদ্ধারসহ এক নারী মাদক ব্যবসায়ীসহ দুইজনকে পুলিশ গত বৃহস্পতিবার গ্রেপ্তার করেন। এ ব্যাপারে থানায় পৃথক মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে। পুলিশ জানায়, গাজীপুর জেলার কালিয়াকৈরের বড়ইবাড়ীর বাবুল দেওয়ানের কন্যা ফাহিমা আক্তার ত্রিশ বোতল ফেনসিডিল বহন করার সময় ফাঁড়ি পুলিশ সান্তাহার-তিলকপুর রাস্তার উপর থেকে গ্রেপ্তার করেন ও আদমদীঘির ডহরপুর গ্রামের ওমরের ছেলে বিল্টন ইসলাম ইয়াবা বিক্রির সময় তার  নিকট থেকে ২৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করেন।