মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, সরকার এ দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে। বিশেষ করে নারীদের আত্মনির্ভরশীল করতে কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। প্রশিক্ষণ নিতে আসা-যাওয়ার জন্যও সরকার অর্থ দিয়ে সহায়তা করে যাচ্ছে। তাই আগামী নির্বাচনেও ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। বুধবার বিকালে কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। উঠান বৈঠকে ৩ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।