নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা
মাত্র পাঁচদিন আগে গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন স্ত্রী সোহানা বেগম (১৯)। স্ত্রীর মৃত্যুশোক সইতে না পেরে গত বৃহস্পতিবার গভীর রাতে গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করলো স্বামী সাগর শেখ (২৬)। ঘটনাটি ঘটেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার রামনগর ইউনিয়নের উত্তর গোপীনাথপুর গ্রামে। সাগর শেখের লাশ শুক্রবার দুপুরে উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠিয়েছে নগরকান্দা থানা-পুলিশ। নগরকান্দা থানার এসআই শফিকুল আজম লিটন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রীর শোক সইতে না পেরেই আত্মহত্যা করেছে স্বামী সাগর শেখ।
নগরকান্দা থানার ওসি মিজানুর রহমান বলেন, সাগর শেখের মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠিয়েছি। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।