মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর জেলা স্বাস্থ্য বিভাগে বর্তমানে ৭১ কর্মকর্তার পদ শূন্য রয়েছে। অধিক সংখ্যক কর্মকর্তার পদ শূন্য থাকায় স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। এদিকে শূন্যপদ পূরণেরও তেমন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। বর্তমানে জেলার ৪টি উপজেলায় একমাত্র সহকারী সার্জনের ২৮টি পদ শূন্য রয়েছে। এরমধ্যে শিবচর উপজেলার উমেদপুর, ভান্ডারীকান্দি, শিরুয়াইল, সন্যাসিরচর, দ্বিতীয়খন্ড, পাঁচ্চর, কাঠালবাড়ী, ভদ্রাসন, চরজানাজাত ও কুতুবপুর ইউনিয়নে ১০টি সহকারী সার্জনের পদ দীর্ঘদিন যাবত শূন্য রয়েছে। কালকিনি উপজেলার বাঁশগাড়ী, কাজী বাকাই, রমজানপুর, বালিগ্রাম, আলিনগর, কালকিনি সদর, এনায়েতনগর ও লক্ষ্মীপুর ইউনিয়নে আটটি সহকারী সার্জনের পদ বর্তমানে শূন্য। মাদারীপুর সদর উপজেলার ঝাউদি, রাস্তি, ঘটমাঝি, পাঁচখোলা, দুধখালী, শিরখাড়া ও ছিলারচর ইউনিয়নে সহকারী সার্জনের ৭টি পদ শূন্য রয়েছে। রাজৈর উপজেলার পাইকপাড়া, কদমবাড়ী ও বদরপাশা ইউনিয়নে সহকারী সার্জনের ৩টি পদ বর্তমানে শূন্য। শিবচর উপজেলায় জুনিয়র কনসালটেন্ট আর্থো সার্জারি, অ্যানেসথেশিয়া, গাইনি, শিশু, চক্ষু, ইএনটি’র একটি করে ছয়টি, মেডিক্যাল অফিসার আইএমও ও ইউনানির দুইটি পদ এবং দত্তপাড়া ও নিলক্ষী উপস্বাস্থ্য কেন্দ্রের দুই মেডিক্যাল অফিসারের পদসহ চার মেডিক্যাল অফিসারের পদ বর্তমানে শূন্য রয়েছে। রাজৈর উপজেলার বাজিতপুর, খালিয়া ও কবিরাজপুর উপস্বাস্থ্য কেন্দ্রের তিনটি মেডিক্যাল অফিসারের পদ বর্তমানে শূন্য। জুনিয়র কনসালটেন্ট গাইনি, এ্যানেসথেশিয়া ও সার্জারির তিনটি পদ শূন্য। আবাসিক মেডিক্যাল অফিসারের একটি ও ডেন্টাল সার্জনের একটি পদ বর্তমানে শূন্য। কবিরাজপুর ২০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসারের একটি, জুনিয়র কনসালটেন্টের একটি পদ ও সহকারী সার্জনের একটি পদ দীর্ঘদিন যাবত শূন্য রয়েছে।
মাদারীপুর সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসারের একটি এবং মাদারীপুর বক্ষব্যাধি ক্লিনিকের জুনিয়ন কনসালটেন্ট ও মেডিক্যাল অফিসারের দুটি পদ বর্তমানে শূন্য। সদর উপজেলায় চরগোবিন্দপুর উপস্বাস্থ্য কেন্দ্রসহ মেডিক্যাল অফিসারের দুইটি পদ শূন্য রয়েছে। জেলা সদর হাসপাতালে জুনিয়র কনসালটেন্ট মেডিসিন, ইএনটি ও চক্ষুর তিনটি পদ এবং প্যাথলজিস্টের একটি পদ দীর্ঘদিন যাবত শূন্য। কালকিনি উপজেলায় জুনিয়র কনসালটেন্ট অ্যানেসথেসিয়া, মেডিসিন, গাইনি ও সার্জারির চারটি পদ শূন্য। এ ছাড়া আবাসিক মেডিক্যাল অফিসার ও ডেন্টাল সার্জনের দুইটি পদ এবং খাসেরহাট উপস্বাস্থ্য কেন্দ্রেসহ দুইটি মেডিক্যাল অফিসারের পদ শূন্য রয়েছে।