নালিতাবাড়ীতে সড়কে দুর্ঘটনায় নিহত ১ 

নালিতাবাড়ী শহরের তারাগঞ্জ দক্ষিণ বাজারের বাসিন্দা হাজী মজনু মিয়ার টগবগে তরুণ ছেলে আরিফুর রহমান অনিক (৩০) এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আহত হয়েছেন সিএনজি চালকসহ সঙ্গে থাকা আরও দুইজন। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শেরপুরের নকলা-নালিতাবাড়ী মহাসড়কের ছত্রকোণা এলাকায় ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে অনিক তার দুই বন্ধু টিঙ্কু ও রাসেলসহ ময়মনসিংহ থেকে সিএনজিযোগে নালিতাবাড়ীতে আসছিলেন।পথিমধ্যে নকলার ছত্রকোণা এলাকায় পৌছলে নালিতাবাড়ী থেকে নকলাগামী বালু বোঝাই একটি ট্রাক সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অনিক। আহত হন সিএনজি চালকসহ সঙ্গে থাকা অপর দুই বন্ধু। এসময় সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। আহতরা নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘাটক ট্রাকটিকে আটক করেছে নকলা থানা পুলিশ। তবে এর চালক পালিয়ে গেছে। নিহত অনিকের একটি কন্যা সন্তান রয়েছে। তার মৃত্যুতে নালিতাবাড়ীর বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। 

ইত্তেফাক/কেকে