নোয়াখালীতে তরুণীকে ছুরিকাঘাতে হত্যা

নোয়াখালী প্রতিনিধি

জেলার সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পূর্ব শুল্লকিয়া গ্রামে পারভীন আক্তার (১৯) নামে এক তরুণীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। নিহত পারভীন আক্তার ওই গ্রামের জহুরুল হকের মেয়ে। রাতে পুলিশ তার লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায়  জড়িত থাকার সন্দেহে একই গ্রামের শাহাবুদ্দিনের  ছেলে সাঈদ নামের একজনকে  আটক করে পুলিশ।

সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান,পারভীন আক্তারকে গলা কেটে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার বসতঘরের পেছন থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত পারভীন চট্টগ্রামে একটি গার্মেন্টসে চাকরি করতো। কয়েক মাস আগে সে চাকরি ছেড়ে বাড়ি চলে আসে।