পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা
বৃহস্পাতিবার রাত সাড়ে ৭টার দিকে পীরগঞ্জ উপজেলার নাকাটিহাটের কাছে টাঙ্গন নদীর ব্রিজের নিচ থেকে ৬৫ বছর বয়সী এক অজ্ঞাত বৃদ্ধের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে এক ব্যক্তির লাশ টাঙ্গন নদীর ব্রিজের নিচে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশটির মুখে দাড়ি আছে।
পীরগঞ্জ থানার ওসি বজলুর রশীদ জানান, অজ্ঞাত এ বৃদ্ধকে ৮/১০ দিন আগে মেরে কোথাও থেকে এনে এখানে লাশটি ফেলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও মর্গে প্রেরণ করা হয়েছে।