মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও অতিমাত্রায় তেল রফতানি করেছে ইরান!

মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের তেল রফতানি উল্লেখযোগ্য মাত্রায় বেড়েছে। চলতি সেপ্টেম্বর মাসে হিসেবে ট্যাংকার ট্র্যাকার্সসহ আন্তর্জাতিক তেল ট্যাংকার চলাচল পর্যবেক্ষণকারী তিনটি সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ট্যাঙ্কার ট্র্যাকার্স জানিয়েছে, আগস্ট মাসের চেয়ে ইরান সেপ্টেম্বর মাসে দ্বিগুণ তেল রফতানি করেছে।

রয়টার্স জানায়, একের পর এক নিষেধাজ্ঞার পরেও ইরানের তেল রফতানি উল্লেখযোগ্য মাত্রায় বেড়ে গেছে। এমনকি দেশটি দৈনিক তেল রফতানি প্রায় ১৫ লাখ ব্যারেলে উন্নীত করেছে। গত দেড় বছরে এই পরিমাণ তেল রফতানির ঘটনা নজিরবিহীন।

জানা যায়, ২০১৮ সালের মে মাসে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর দেশটির তেল রপ্তানি ব্যাপকভাবে কমে গিয়েছিল।

আরও পড়ুন: পদত্যাগ করলেন লেবাননের নতুন প্রধানমন্ত্রী মোস্তফা আদিব

ট্যাংকার ট্র্যাকার্সের কর্মকর্তা মাদানি গত জানুয়ারি মাসে বলেছিলেন, ওই মাসে ইরানের তেল রফতানি তার আগের মাসের তুলনায় দ্বিগুণ হয়েছে। এসব তেলের শতকরা ৭ থেকে ১০ ভাগ সুয়েজ খালের মাধ্যমে সিরিয়ায় পৌঁছেছে এবং বাকি তেল দূরপ্রাচ্যসহ অন্যান্য ক্রেতাদের কাছে পৌঁছে দেয়া হয়েছে।

ইত্তেফাক/আরআই