জুনিয়র টেনিসের ফাইনালে মাহদী

স্পোর্টস রিপোর্টার

ব্যাংককে অনুষ্ঠানরত আইটিএফ অনূর্ধ্ব-১৪ জুনিয়র টেনিসের ভালক ফাইনালে উঠেছে মাহাদী হাসান আলভী। ৬-৪ এবং ৬-১ সেটে হারিয়েছে ইরানের অনিরালী গাভামকে। প্রথমবারের মত ডিভিশন টু রাউন্ডের ফাইনালে খেলবে বাংলাদেশ। আজ ফাইনালে প্রতিপক্ষ জর্ডান। পাকিস্তানের হামিদ গুলকে সঙ্গী করে দ্বৈতের সেমিফাইনালে নেপালকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশের রোমান হোসেন।