আসন্ন চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী মো. মেজবাহ উদ্দীন চৌধুরী স্থানীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন।
জানা গেছে, নির্বাচন কমিশন আগামী নভেম্বর থেকে সারাদেশে নির্বাচনী তফসিল ঘোষণার পর আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সুপার মার্কেটের ২য় তলায় প্রেসক্লাব কার্যালয়ে সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ সম্পাদক মো. মেজবাহ উদ্দীন চৌধুরী সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন।
মতবিনিময় সভায় সম্ভাব্য প্রার্থী মেজবাহ বলেন, পৌরসভাকে আরও উন্নত এবং দুর্নীতি মুক্ত করার জন্য এবার আমি নির্বাচনে ‘দলীয় মনোনয়ন পাওয়ার জন্য’ নিজেকে মেয়র প্রার্থী ঘোষণা করলাম। আমি দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে দলীয় প্রভাব মুক্ত হয়ে জনগণের সেবা করবো। এছাড়া দলের জন্য নিবেদিত প্রাণ ছিলাম।
তিনি বলেন, ‘১৯৮৯ সালে পৌরসদরস্হ সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্রলীগের রাজনীতিতে যোগদান করে তার রাজনীতি শুরু। ১৯৯০ সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন। ১৯৯৪ সালে সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সেক্রেটারি,১৯৯৬ সালে অসহযোগ আন্দোলনে সকল প্রকার দায়িত্ব নিয়ে অগ্রণী ভূমিকা পালন। ২০০৩ সালে উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ লাভ করে ১০১২ সালে উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক নির্বাচিত হই। ছাত্র রাজনীতি থেকে শুরু করে সকল আন্দোলন সংগ্রামে ২০০৮ সাল পর্যন্ত সক্রিয় ভূমিকা পালন করি।’
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন-এ জে এম হোসেন ভূঁইয়া (লিটন), সাবেক সাধারণ সম্পাদক পৌর আওয়ামী,পৌর আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম বাহার, শওকত আকবর জেসমিন ও উপজেলা যুবলীগ সহ-সভাপতি মো. সোহেল চৌধুরী প্রমুখ।
ইত্তেফাক/এএএম