মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

চাঁদপুরের  ফরিদগঞ্জে  বাবা কর্তৃক নিজ মেয়েকে  ধর্ষণের অভিযোগে পুলিশ ধর্ষক বাবা মনির হোসেন (৩৭) কে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ২২ সেপ্টেম্বর উপজেলার ৩নং সুবিদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের চৌধুরী বাড়িতে।  

ঘটনার  রাতে  মেয়েকে ঘুমন্ত অবস্থায় ঝাঁপটায়ে ধরে মেরে ফেলার ভয়ভীতি দেখিয়ে  মুখে চাপ দিয়ে  জোরপূর্বক  ধর্ষণ করে।  মেয়েটি প্রথমে ঘটনাটি দাদিকে জানায়।  মেয়ের মা এ ঘটনা জানার পর রবিবার থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ রাতে ধর্ষক বাবাকে আটক করে সোমবার জেল হাজতে পাঠিয়ে দেয়।  

ফরিদগঞ্জ থানায়  অফিসার ইন চার্জ আব্দুর রাকিব ধর্ষক মনিরকে গ্রেফতারের কথা নিশ্চিত করেছেন। 

ইত্তেফাক/এসআই