সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের ঘটনায় গ্রেফতারকৃত অপর তিনজনের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার দুপুর ১২টায় ধর্ষণ মামলার এজহারভুক্ত আসামি মাহবুবুর রহমান রনি, সন্দেহভাজন আসামি রাজন ও আইনুদ্দিনকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক সাইফুর রহমানের আদালতে হাজির করা হয়। এর আগে সোমবার অর্জুন, সাইফুর, রবিউলকে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়।
আজ রাজন ও আইন উদ্দিনের শুনানির পর আদালতের বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে মামলার তদন্ত কর্মকর্তা শাহপরাণ থানার ওসি তদন্ত আদালতে ৭দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড শুনানিকালে আসামিদের পক্ষে কোনো আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন না।
ইত্তেফাক/এএম