পীরগঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গঠন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট গঠন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় হল রুমে আলোচনা সভায় বক্তব্য দেন পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা ইকরামুল হক, ইত্তেফাক সংবাদদাতা ও প্রেসক্লাব সভাপতি মেহের এলাহী, সাবেক সহ-সভাপতি শামিমুজ্জামান জুয়েল, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রাজিউর রহমান রাজু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক নুর নবী চঞ্চল, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক শাহজালাল বাবু ও উপজেলা ছাত্রলীগ সভাপতি আল কিবরিয়া আবেদীন প্রমুখ।

আলোচনা সভা শেষে শেখ হাসিনার জম্মদিন উপলক্ষে কেক কাটা হয়। গোপী কৃষ্ণ রায়কে সভাপতি ও নবাব সেলিমকে সাধারণ সম্পাদক করে পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। 

ইত্তেফাক/এএএম