‘যুক্তরাষ্ট্র গাড়িতে শুল্ক আরোপ করলে ইইউও পাল্টা ব্যবস্থা নেবে’

যুক্তরাষ্ট্র যদি গাড়িতে শুল্ক আরোপ করে তাহলে ইউরোপীয় ইউনিয়নও পাল্টা ব্যবস্থা নেবে। ইইউ’র বাণিজ্য বিষয়ক কমিশনার সেসিলা মালমস্ট্রম একটি জার্মান পত্রিকাকে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন, যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করলে আমরাও তাদের গাড়ি, কৃষি পণ্য এবং মেশিনারিতে শুল্ক আরোপ করবো। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ হবে বিশ্ব বাণিজ্য সংস্থার নীতির সঙ্গে সাংঘর্ষিক। - রয়টার্স