বৃহত্তর চট্টগ্রাম সমিতি গাজীপুর এর নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ

বৃহত্তর চট্টগ্রাম সমিতি-গাজীপুর এর নবনির্বাচিত নির্বাহী পরিষদ ২০১৯-২০ এর শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান শুক্রবার বিকালে গাজীপুরস্থ বাংলাদেশ কৃষি গবেষণাগার (বিএআরআই) এইচআরসি ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সমিতির ৩৭ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান সমিতির নির্বাচন কমিশনের চেয়ারম্যান ও বিএআরআই’র ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: শওকত আলী খান। এ সময় উপস্থিত ছিলেন কমিশনের অপর দু’সদস্য যথাক্রমে গাজীপুরের বীজ প্রত্যায়ন এজেন্সীর বৃটেন চৌধুরী এবং বিএআরআই’র পিজিআরসি মিসেস সীমলা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি ও ফ্যাশন পাস লি: এর ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন আহম্মেদ, সহ-সভাপতি-১ ও সিন সিন এ্যাপারেলস লি: এর চেয়ারম্যান মোহাম্মদ সোহেল সাদাত, সাধারণ সম্পাদক ও বিএআরআই’র ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো:ফরিদুল আলম।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক ও বিএআরআই’র ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: সেলিম উদ্দীন, উপদেষ্টা কমিটির সদস্য ও বিএআরআই’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: আবু তাহের মাসুদ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির নির্বাহী সদস্য ও বাংলাদেশ সমরাস্ত্র কারখানার আইএএন্ডই আলী মো: নূরুল হক চৌধুরী।