হায়দারাবাদের কাছে হারল দিল্লি

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের জয়যাত্রা থামাল সানরাইজার্স হায়দারাবাদ। মাঝারি স্কোরের ম্যাচে দিল্লিকে ১৫ রানে হারিয়েছে হায়দারাবাদ।  

 

আগে ব্যাট করা হায়দারাবাদ ৪ উইকেটে ১৬২ রান তোলে। ওয়ার্নার ও বেয়ারস্টো ভালো সূচনা এনে দেন তাদের। পরে উইলিয়ামসন ২৬ বলে ৪১ রান করেন।  

 

জবাব দিতে নেমে পালটা আক্রমণের চেষ্টা করছিল দিল্লি। কিন্তু রশীদ খান ১৪ রানে ৩ উইকেট নিয়ে তাদের থমকে দেন। শিখর ধাওয়ান সর্বোচ্চ ৩৪ রান করেন। 

 

সংক্ষিপ্ত স্কোর :

 

সানরাইজার্স হায়দারাবাদ : ২০ ওভারে ১৬২/৪ (বেয়ারস্টো ৫৩, ওয়ার্নার ৪৫, উইলিয়ামসন ৪১; রাবাদা ২/২১, মিশ্র ২/৩৫)।

 

দিল্লি ক্যাপিটালস :২০ ওভারে ১৪৭/৭ (ধাওয়ান ৩৪, পান্ট ২৮; রশীদ ৩/১৪, ভুবনেশ্বর ২/২৫)।

 

ফল : সানরাইজার্স হায়দারাবাদ ১৫ রানে জয়ী। ম্যাচ সেরা হয়েছেন রশীদ খান।

 

ইত্তেফাক/ইউবি