নেত্রকোনার পূর্বধলায় একটি খাল থেকে ভাসমান অবস্থায় কামরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে এ লাশ উদ্ধার করা হয়। সে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের যাত্রাবাড়ি গ্রামের মৃত গিয়াস উদ্দিনে ছেলে।
স্থানীয়রা জানায়, গত সোমবার রাতে সে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় ধলা যাত্রাবাড়ী বাজারে গিয়ে আর বাড়ি ফেরেনি। দুই দিন পর আজ সকালে স্থানীয় লোকজন ধলা যাত্রাবাড়ী বাজারের পাশে ধান খালী খালে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তাদের ধারণা মৃগী রোগের কারণেই খালের পাশ দিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: মেজর সিনহা হত্যা: সর্বশেষ গ্রেফতার হওয়া কনস্টেবল রুবেলের সাত দিনের রিমান্ড
পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, নিহত কামরুল দীর্ঘদিন যাবত মৃগী রোগে ভুগছিলেন। বিকৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/এএএম