মুন্সীগঞ্জের গজারিয়ায় সুপার স্টার ফ্যান কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১ জন আহত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টায় উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি এলাকায় অবস্থিত সুপার স্টার ফ্যান কারখানায় এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। তবে গজারিয়া ফায়ার সার্ভিস ও সোনারগাঁও ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুন নিয়ন্ত্রণে আনার সময় গজারিয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা সাইদুর রহমান খান (দীপু) আহত হন।
আরো পড়ুনঃ সার্টিফিকেট জালিয়াতি করায় মাধ্যমিক প্রধান শিক্ষক বরখাস্ত
এ বিষয়ে সুপার স্টার কোম্পানির প্রশাসনিক কর্মকর্তা বিজয় বাবুর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি আগুন লাগার বিষয়ে জানান, প্রতিষ্ঠানে কাজ চলাকালীন সময়ে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার সূত্রপাত হয়। তবে তাৎক্ষনিক ভাবে ফায়ার সার্ভিস চলে আসায় কারখানার ভিতরে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের কারো বক্তব্য পাওয়া যায়নি।
ইত্তেফাক/এমএএম