সিডনিতে টস হেরে ফিল্ডিংয়ে ভারত

সিডনিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ভারতকে ফিল্ডিংয়ে পাঠিয়ে অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় সকাল ৮ টা ২০ মিনিটে খেলাটি শুরু হয়।

 

ম্যাচের শুরুতেই আনন্দের উপসর্গ এনে দেন পেসার ভুবনেশ্বর কুমার। দর্শকরা নিজের সিটে ঠিকমত বসার আগেই দলীয় ৮ রানে অস্ট্রেলিয়ার প্রথম উইকেটের পতন হয়। নিজের দ্বিতীয় ওভারেই অ্যারেঞ্জ ফিঞ্চকে (৬) বোল্ড করেন ভুবি। এর পর দলের ৪১ রানে  অ্যালেক্স ক্যারিকে তুলে নেন চায়নাম্যান খ্যাত বোলার কুলদীপ যান। রোহিত শর্মার হাতে ক্যাচ দেয়া ক্যারি ৩১ বলে ২৪ রান করেন। 

 

এর পর দলের হাল ধরেন ওসমান খাজা ও শন ম্যার্স। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রেলিয়ার সংগ্রহ ২২ ওভারে ২ ‍উইকেট হারিয়ে ৯৮ রান। ওসমান খাজা ৩৩ ও শন ম্যার্স ২৭ রানে বাট করছেন।

আরো পড়ুন : বিয়ের আসরে খাবার টেবিল উলটে দিলেন বর

ভারতীয় দল :  শেখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক) , রাইডু, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, জাদেজা, কুলদীপ যাদব, মোহম্মদ সামি, ভুবনেশ্বর কুমার ও খলিল আহমেদ।

 

 

ইত্তেফাক/ইউবি