একমাস ধরে নিখোঁজ নূরুল ইসলাম

জয়পুরহাটের আক্কেলপুরে নূরুল ইসলাম (২৯) নামে এক যুবক একমাস ধরে নিখোঁজ রয়েছেন। গত ১ সেপ্টেম্বর বিকেলে তার নিজ বাড়ি থেকে বের হওয়ার পর তার সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ নূরুল ইসলামের বাড়ি উপজেলার কোলা গণিপুর গ্রামে। সেই ওই গ্রামের আব্বাস আলি ফকিরের ছেলে।

নিখোঁজ ওই যুবকের মা আমেনা বলেন, প্রায় পাঁচ বছর পূর্বে পোড়াদহ্ এলাকায় রেলওয়ের কাজ করতে গিয়েছিল তার ছেলে নূরুল ইসলাম। সেখানে কিছু দিন কাজ করে বাড়ি ফেরার পর আমার ছেলে অস্বাভাবিক আচরণ শুরু করে। আমার স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বাড়িতে পড়ে রয়েছেন। আমি অন্যের বাড়িতে কাজ করে কোনরকমে সংসার চালাই। লোকজনের কাছ থেকে টাকা চেয়ে ছেলের অনেক চিকিৎসা করার পরে সুস্থ হয়ে উঠে। এর পর ছেলে সংসারের হাল ধরেছিল। হঠাৎ করে গত ১ সেপ্টেম্বর বিকেলে গায়ে চেক সার্ট আর জিন্স প্যান্ট পড়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আমি গরিব মানুষ ছেলের সন্ধান চেয়ে অনেকের কাছে গিয়েছি। সবাই ফিরিয়ে দিয়েছেন, তাই নিরুপায় হয়ে সাংবাদিকদের কাছে এসেছি।

ইত্তেফাক/এমআরএম