আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ১১ শ্রমিক আহত, গাড়ি ভাঙচুর

ঢাকার আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১১ জন পোশাক শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় শ্রমিকরা যাত্রীবাহী বাসসহ ১৪টি গাড়ি ভাঙচুর করেছে।

 

প্রত্যক্ষদর্শী ও বিক্ষোভে অংশ নেয়া শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে, শনিবার সকালে শ্রমিকরা কাজে যোগ দেয়ার পরে নয়টার দিকে কারখানা থেকে বের হয়ে এসে সড়ক অবরোধ করে। এ সময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে যাত্রীবাহী বাসসহ ১৫টি গাড়ি ভাঙচুর করে। এতে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে যান চলাচল প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে। পুলিশ তাদের সরাতে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ১১ শ্রমিক আহত হন।

 

পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিকরা যেন পুনরায় সড়ক অবরোধের চেষ্টা করতে না পারে সেজন্য অতিরিক্ত পুলিশ ও ৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে।

 

ইত্তেফাক/এএম