হরিপুর গ্যাস ফিল্ডে সিলেট-৯ নম্বর কূপের খনন শুরু 

প্রাকৃতিক গ্যাস ও তৈল উৎপাদনে পথিকৃৎ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ পেট্রো বাংলার আওতাধীন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এর হরিপুর গ্যাস ফিল্ডে সিলেট-৯ নম্বর কূপের খনন কাজ শুরু হয়েছে।

বৃহষ্পতিবার (১ অক্টোবর) সকাল ৭ টা থেকে এ খনন কাজ শুরু হয়। এই কূপে কাজ শুরু হওয়ায় এলাকাবাসী এবং সংশ্লিষ্ট কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। 

সংশ্লিষ্টর বলেন, ধারণা করা হচ্ছে এই ক্ষেত্র থেকে বিপুল পরিমাণ জ্বালানি পাওয়া যাবে যা দেশের উন্নয়নে বিরাট ভূমিকা রাখবে। 

আরও পড়ুন: নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণে জড়িতদের বিচারের দাবিতে মধুখালীতে মানববন্ধন

এ সময় উপস্থিত ছিলেন সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আলী ইকবাল মো. নূরুল্লাহ, বাপেক্স-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী, জেজিটিডিএসএল এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী হারুনুর রশীদ মোল্লাহ, প্রকল্প পরিচালক প্রকৌশলী আব্দুল জলিল প্রামাণিক, এসজিএফএল এর সকল মহাব্যবস্থাপকগণ এবং প্রকল্প সংশ্লিষ্ট বাপেক্স ও এসজিএফএল এর কর্মকর্তা কর্মচারিগণ। 

খনন কাজটি সম্পন্ন করছে পেট্রোবাংলার কোম্পানি বাপেক্স।

ইত্তেফাক/এএএম