জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু প্রতিষ্ঠিত বেসরকারী উন্নয়নমূলক প্রতিষ্ঠান ‘দুঃস্থ কল্যাণ সংস্থা’র উদ্যোগে শনিবার কাউখালীতে সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়। উপজেলার শিয়ালকাঠী ইউনিয়ন, চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়ন, কাউখালী সদর ইউনিয়ন, সয়না রঘুনাথপুর ইউনিয়ন ও আমরাজুড়ি ইউনিয়নের সুবিধাবঞ্চিত মানুষেরা এ কম্বল গ্রহণ করেন।
আরও পড়ুনঃ মিয়ানমারে ফের সেনা অভিযান : চলে আসতে পারে আরো ২০ লাখ!
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জেপির সভাপতি মাহাবুর রহমান খান, দুঃস্থ কল্যাণ সংস্থার উপদেষ্টা এম এ রব্বানী ফিরোজ, উপজেলা জেপির সাধারণ সম্পাদক শাহ আলম নসু, সাবেক সাধারণ সম্পাদক শাহআলম তালুকদার, শিয়ালকাঠীর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সিকদার, চিরাপারা পারসাতুরিয়া ইফপির চেয়ারম্যান মাহামুদ খান খোকন, সয়না রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু, আমরাজুড়ি ইউপি চেযারম্যান সেখ সামসুদ্দোহা চাঁন, যুব সংহতির সাধারণ সম্পাদক নুরুজ্জামান মনু, জেপি নেতা মনিরুজ্জামান মনির, উপজেলা ছাত্র সমাজের আহবায়ক কাউযুম শেখ প্রমুখ।
এ বিতরণ কাজের সমন্বয় করেন দুঃস্থ কল্যাণ সংস্থার প্রশাসনিক কর্মকর্তা কাজী আতাহার হোসেন।
ইত্তেফাক/নূহু