শেখ সালাহউদ্দীন
পথে নেমেই এরা ভীষণ ব্যস্ত হয়ে ওঠে
ভাবখানা এই—সময় তো নেই মোটে!
কারা এরা? একটু ভাবুন তবেই যাবে বলা
ঠিক ধরেছেন—এরা সবাই মোটর সাইকেলঅলা।
ট্রাফিক আইন সিগন্যাল বাতি মানে না তো তারা
পিছন থেকে ভূতে যেন করছে এদের তাড়া;
এই আছে তো সড়কে ফের এই ওঠে ফুটপাতে
পথচারীর অসুবিধা? কী আসে যায় তাতে!
এঁকেবেঁকে ছুটে কতোই দেখায় কেরামতি
নিয়ন্ত্রণে কখনোই রয় না এদের গতি!
এরা হলো ভিভিআইপি অনেক বেশি দামি
এদের কাছে খুব সাধারণ আপনি এবং আমি।