সাটা ড্রাইভ তথ্য স্থানান্তর গতি সেকেন্ডে ৬ জিবি

 

গতিতে চিতার চেয়ে ক্ষিপ্রো এবং ধারণ ক্ষমতায় এইচডিডি’র সমান্তরাল হলেও বাজেট বান্ধব সলিড স্টেট ড্রাইভ (এসএসডি)। সাটা-৩ ইন্টারফেস হওয়ায় হার্ডডিস্কের তথ্য স্থানান্তর গতি সেকেন্ডে ৬জিবি। অ্যাপাসার ব্র্যান্ডের প্যানথার এএস৩৪০ মডেলের এই এসএসডি ড্রাইভটির ধারণ ক্ষমতা যথাক্রমে ১২০ ও ২৪০জিবি। অ্যাপাসার প্যান্থার এএস৩৪০ মডেলের ১২০জিবি ধারণ ক্ষমতার ড্রাইভের রিডিং কর্মক্ষমতা সেকেন্ডে ৫০০এমবি এবং  রাইটিং কর্মক্ষমতা ৩৭৫এমবি। অন্যদিকে ২৪০জিবি রিডিং কর্মক্ষমতা সেকেন্ডে ৫০৫এসমবি ও রইটিং কর্মক্ষমতা ৪১০এমবি। এএস৩৪০ প্যানথার এসএসডি’র মূল্য ধারণ ক্ষমতা ভেদে ২৭০০ ও ৪০০০ টাকা। পণ্যটি বাজারে এনেছে টেক রিপাবলিক।