স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে ব্রাহ্মণবাড়িয়ার সুবিধা বঞ্চিত নারীরা

ব্রাহ্মণবাড়িয়া  প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সীতানগর গ্রামের ঋষিপাড়ার সুবিধা বঞ্চিত নারীরা সেলাই মেশিন ও মোমবাতি প্রশিক্ষণ নিয়ে অর্জিত অর্থ দিয়ে সংসার চালাচ্ছে ও ছেলে-মেয়েদের লেখাপড়া শেখাচ্ছে। তারা স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সীতানগর গ্রাম একটি অবহেলিত গ্রাম। আর এ্্্্্্্্্্ই গ্রামের ্ঋষিপাড়ার নারীরা অবহেলিত ও সুবিধা বঞ্চিত। এই সুবিধা বঞ্চিত নারীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্পের আওতায় ২৪০ জন নারীকে সেলাই মেশিন, হস্তশিল্প ও মোমবাতি তৈরির উপর প্রশিক্ষণ দিয়েছে। প্রশিক্ষণ পেয়ে তারা বিভিন্ন ধরনের কাপড়, ব্যাগ ও মোমবাতি তৈরি করছে। এগুলো ব্রাহ্মণবাড়িয়া শহরের বিভিন্ন শো-রুম ও দোকানে বিক্রি করছে। বিক্রির অর্থ দিয়ে তারা সংসার চালাচ্ছে। শুধু তাই নয় তারা অর্জিত অর্থ দিয়ে ছেলে-মেয়েদের লেখাপড়া শিখাচ্ছে। একসময়ে দু’বেলা খাবার জুটানো কঠিন ছিল। স্বামীর আয় দিয়ে তাদের সংসার চলতো না। এখন তাদের সেই কষ্ট দূর হয়েছে। তারা এখন নিজের পায়ে দাঁড়াতে ও স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস জানান, সীতানগর গ্রামের সুবিধা বঞ্চিত নারীদের জীবন মানোন্নয়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ থেকে একটি প্রকল্প গ্রহণ করে। এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণ গ্রহণ করে সুবিধা বঞ্চিত নারীরা আজ স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছে। এতে আমি খুবই  খুশী। তাদের স্বাবলম্বী করাই ছিল আমার মূল লক্ষ্য।