কিশোরগঞ্জ প্রতিনিধি
হোসেনপুরে গাছের ডাল কাটার সময় একটি ডাল মাথায় পড়ে কাঠুরিয়া বাদল মিয়া (৪০) নিহত হন। ঘটনাটি ঘটেছে উপজেলার হারেঞ্জা গ্রামে। নিহত বাদল মিয়ার বাড়ি একই উপজেলার নামা সিদলা গ্রামে। গতকাল শনিবার কাঠুরিয়া বাদল মিয়া ও লালু মিয়া রেন্ট্রি গাছ কাটতে পার্শ্ববর্তী হারেঞ্জা গ্রামের মোড়ল বাড়িতে যায়। লালু মিয়া গাছে উঠে গাছের ডাল কাটার সময় হঠাত্ একটি কাটা ডাল নিচে দাঁড়িয়ে থাকা বাদল মিয়ার মাথার ওপরে পড়ে। ফলে ঘটনাস্থলেই তিনি মারা যান।