স্পোর্টস রিপোর্টার
থাইল্যান্ডে অনুষ্ঠিত এশিয়ান অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট টেনিসের বালক একক ফাইনালে মাহাদী হোসেন আলভি ১-৬ এবং ০-৬ গেমে জর্ডানের আলকোটপের কাছে হেরে রানারআপ হয়েছে। বালক দ্বৈতে বাংলাদেশের রুমান হোসেন পাকিস্তানের হামিদ ইসরাল গুলের সঙ্গে জুটি হয়ে ৬-২ ও ৬-১ গেমে ইরানের আমির আলী গাভাম ও কাসরা রাহমানি জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ান হয়েছে। বালিকা এককে স্থান নির্ধারণী খেলায় বাংলাদেশের মাসফিয়া আফরিন পঞ্চম হয়েছে।