গাজীপুরে ট্রাকে বিদ্যুৎ, চালক ও সহকারী নিহত

গাজীপুর সিটি করপোরেশনের ঝাজড় এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রাকচালক ও তার সহকারী নিহত হয়েছেন। বুধবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহতেরা হলেন— চালক রুবেল মিয়া (৩০) ও সহকারী জাহাঙ্গীর আলম (৫০)।

জানা গেছে, ঝাজড় এলাকায় ট্রাকটি সড়কে মাটি আনলোড করছিল। এ সময় ওই ট্রাকের সঙ্গে উপরে থাকা বিদ্যুতের তার জড়িয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই ট্রাকের চালক রুবেল ও হেলপার জাহাঙ্গীর মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ দু’টি উদ্ধার করা হয়। নিহতদের বাড়ি ভোলায়।

ইত্তেফাক/এএম