সাবেক বস্ত্রমন্ত্রী অ্যাডভোকেট এম মনসুর আলীর ১৬তম মৃত্যুবার্ষিকী আজ রবিবার। এ উপলক্ষে এম মনসুর আলী স্মৃতি সংসদ আজ বিকেল ৪.৩০ মিনিটে সাতক্ষীরা জেলা সমিতি কার্যালয়ে (৪৪, এফ/৭ চতুর্থ তলা, রংগন টাওয়ার, পান্থপথ, ঢাকা) আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। এতে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। তিনি ছাত্র জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক হলের ভিপি ছিলেন। পেশাগত জীবনে তিনি দীর্ঘদিন খুলনা বার এসোসিয়েশনের নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।