ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর ডেমরার একটি বাসায় পানিভর্তি বালতিতে পড়ে ১৪ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম মশিউর রহমান। ডেমরার সারুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
শিশুটির বাবা মতিউর রহমান জানান, পরিবারসহ সারুলিয়ার টেংরা এলাকার একটি বাসার তৃতীয়তলায় থাকেন তিনি। তার দুই সন্তানের মধ্যে মশিউর ছোট। সকালে তার স্ত্রী শান্তা রান্নাঘরে কাজ করছিল। এ সময় মশিউর হামাগুড়ি দিতে দিতে বাথরুমে চলে যায়। একপর্যায়ে সে পানিভর্তি বালতির মধ্যে পড়ে যায়। পরে তার মা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে রাখা হয়েছে।