রূপগঞ্জে যুবলীগ কর্মীকে হত্যা চেষ্টা মামলায় কেউ গ্রেফতার হয়নি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রতিপক্ষের সন্ত্রাসীদের ধারালো অস্ত্রসহ লাঠিসোটা নিয়ে হামলা চালিয়ে যুবলীগ কর্মী ইসাহাককে হত্যার চেষ্টার মামলায় এখনো পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। আসামিরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের গ্রেফতার করছে না বলে অভিযোগ আহত যুবলীগ কর্মীর স্বজনদের। গত ৩১ ডিসেম্বর দুপুরে উপজেলার ভুলতা এলাকার ইউনাইটেড ফিলিং স্টেশনের সামনে যুবলীগ কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। ইসাহাকের বাড়ি উপজেলার বলাইখা এলাকায়। মামলার বাদী ও আহত যুবলীগ কর্মীর স্ত্রী লিপি আক্তার অভিযোগ করে জানান, ঘটনার পর প্রায় ১২ দিন পার হয়ে গেলেও পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করেনি। আসামিরা প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। রূপগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুল হক বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।