যুক্তরাষ্ট্রে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ঘোষণা তুলশি গ্যাবার্ডের

যুক্তরাষ্ট্রে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্য তুলশি গ্যাবার্ড। শুক্রবার সিএনএনে প্রচারিত এক সাক্ষাত্কারে তুলশি গ্যাবার্ড বলেন, আমি প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছি। আগামী সপ্তাহের মধ্যে তিনি আনুষ্ঠানিকভাবে জানাবেন বলে সাক্ষাত্কারে উল্লেখ করেছেন। হাওয়াই থেকে নির্বাচিত ৩৭ বছর বয়সী গ্যাবার্ড হিন্দু ধর্মাবলম্বী এবং তিনি ইরাক যুদ্ধে অংশ নিয়েছিলেন। উদারপন্থি হিসেবে তার পরিচিতি আছে। -রয়টার্স