করোনা ভাইরাসের মহামারির দ্বিতীয় ঢেউয়ে রাশিয়ায় একদিনে রেকর্ড সংখ্যক লোক আক্রান্ত হয়েছে। দেশটিতে মঙ্গলবার একদিনে ১৩ হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে।
রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১৩ হাজার ৮৬৮ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন, যা সেখানে একদিনে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড। এ নিয়ে রাশিয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ২৬ হাজার ১৭৮ জন।
২৪ ঘণ্টার ব্যবধানে নতুন রোগীর মতো মৃতের সংখ্যাও বেড়েছে রাশিয়ায়। এদিন দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ২৪৪ জন। এ নিয়ে সেখানে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৯৬৬ জনে।
আরও পড়ুন: জনসমাগমে মাস্ক না পড়ায় বড় বিপদের মুখে আমেরিকানরা: ফাউসি
মঙ্গলবার রুশ কর্তৃপক্ষের দেয়া তথ্যমতে, গত একদিনে দেশটিতে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে রাজধানী মস্কোয়। নতুন ৪ হাজার ৬১৮ জনসহ শহরটিতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৯ হাজার ৪৩১ জন।
ইত্তেফাক/আরআই