যুক্তরাষ্ট্রের শীর্ষ স্থানীয় সংক্রামক রোগ বিষয়ক বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউসি বলেছেন, আমেরিকানরা যদি মাস্ক ব্যবহার করা বন্ধ করে দেয় আর জনসমাগম এড়িয়ে না চলে তাহলে তারা বড় রকমের বিপদের মুখে পড়বেন।
হোয়াইট হাউজে করোনা বিষয়ক টাস্কফোর্সের গুরুত্বপূর্ণ সদস্য ফাউসি সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে একথা বলেন। তিনি বলেন, আমরা এখন করোনা নিয়ে একটি বেসলাইনে রয়েছি। প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০ হাজার করে করোনা রোগী শনাক্ত হচ্ছে। আর এটা খুব খারাপ অবস্থা যে, যখন কেউ প্রচণ্ড ঠাণ্ডা থেকে আরও ঠাণ্ডা পরিবেশে যাচ্ছে। যেমন শীতকালে ঠাণ্ডার পরিবেশ।
ফাউসি আরও বলেন, করোনা ভাইরাসের এমন পরিস্থিতি আমরা বেশ খারাপ জায়গায় আছি। এই পরিস্থিতি আমাদের কাছে ফিরে এসেছে।
আরও পড়ুন: স্কুলের গেট তালা দিয়ে চলতো মাদকের আড্ডা, নাইট গার্ড আটক
এর আগে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা বিষয়ক বিজ্ঞাপনকে ‘মিসলিডিং’ বা বিভ্রান্তিকর বলে আখ্যায়িত করেছেন ফাউসি। তিনি বলেছেন, ট্রাম্পের নির্বাচনী প্রচারণা বিষয়ক বিজ্ঞাপনে ফাউসির এডিট করা একটি ক্লিপ ব্যবহার বিভ্রান্তিকর।
ইত্তেফাক/আরআই

