দীর্ঘদিন পর ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে বেনাপোল কাস্টম হাউসে আমদানিকৃত পণ্য পরীক্ষণের জন্য ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে সকাল ১১টার দিকে ল্যাবরেটরি উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (শুল্ক নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিক বাণিজ্য) খন্দকার মুহাম্মদ আমিনুর রহমান।
বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরীর সভাপতিত্বে বেনাপোল কাস্টম হাউস অডিটরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খন্দকার মুহাম্মদ আমিনুর রহমান।
আরো পড়ুন: আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ, আহত ১০
এ সময় বক্তব্য দেন- কাস্টম হাউসের জয়েন্ট কমিশনার মোছা. শাকিলা পারভীন, জয়েন্ট কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম, ডেপুটি কমিশনার পারভেজ রেজা চৌধুরী, বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, সিনিয়র সহ-সভাপতি নুরুজ্জামান, সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা, ব্যবসায়ী মতিয়ার রহমান, আব্দুল লতিফ প্রমুখ।
আলোচনা সভা শেষে তিনি বেনাপোল চেকপোস্টসহ বন্দরের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনা পরিদর্শন করেন।
ইত্তেফাক/বিএএফ