কৃষক আনোয়ার হোসেন (৫৩) বাঁচতে চান। তিনি উপজেলার দাসিয়ারছড়ার কামালপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে। ক্যান্সার আক্রান্ত হয়ে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। গত ৭ জানুয়ারি রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পরীক্ষায় তার ক্যান্সার ধরা পড়ে। বর্তমানে রংপুরেই চিকিৎসাধীন। তার নিজস্ব জমিজমা না থাকলেও অন্যের জমি বর্গা নিয়ে বিভিন্ন ধরণের ফসল ফলান। তা থেকেই চলে পরিবারের ভরণ পোষণ।
আনোয়ার হোসেন একজন পরিশ্রমী ও সংগ্রামী কৃষক। বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়া কুড়িগ্রামের ফুলবাড়ীতে যুক্ত হওয়ার পর থেকে উপজেলা বিভিন্ন ধরণের ফসল প্রদর্শনী প্লট করে সুনাম অর্জন করেছেন। তিনি দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হওয়ায় উপজেলা কৃষি অফিস রবিবার দুপুরে প্রাথমিকভাবে চিকিৎসার জন্য নগদ ১২ হাজার টাকা প্রদান করে।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রশিদ জানান, আনোয়ার হোসেনের মত সফল কৃষককে বাঁচাতে সবার এগিয়ে আসা প্রয়োজন। আনোয়ার ও তার পরিবার জানায়, প্রাথমিকভাবে চিকিৎসার ব্যয়ভার আনুমানিক ৫ থেকে ৭ লাখ টাকা। এত টাকা তার পরিবারের পক্ষ থেকে যোগানো সম্ভব না।
আরও পড়ুনঃ নওগাঁয় রুমি জুয়েলার্সের চুরি হওয়া ৫শ ভরি সোনার ১১৩ ভরি ও সাড়ে ৭ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ৮
আনোয়ার হোসেন বলেন, আমাকে বাঁচাতে সাহায্য পাঠান এই ঠিকানায় :-আনোয়ার হোসেন, হিসাব নং ১৩১১১০১১৬৩০৩৮, পুবালী ব্যাংক লিঃ, ফুলবাড়ী শাখা, কুড়িগ্রাম। অথবা বিকাশ নং ০১৭১০২৪১৩২১।
ইত্তেফাক/নূহু