নোয়াখালীর সেনবাগে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে চার পরিবারের তিনটি বসতঘর পুড়ে গেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম কমান্ডারের বাড়িতে রবিবার ভোররাতে এ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। এতে প্রায় চার লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর।
পুড়ে যাওয়া ঘর গুলোর মালিক হলেন, হুমায়ুন কবির, আবুল হাসেম ও ছালে উদ্দিন। আগুন দেখে আশপাশের কয়েকশত মানুষ এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা চালায়। কিন্ত ততক্ষনে ওই বসত ঘরগুলো এবং ঘরে থাকা সব মালামাল পুড়ে ছাঁই হয়ে যায়।
আরও পড়ুনঃ ফুলবাড়ীর কৃষক আনোয়ার হোসেন বাঁচতে চান
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিন উল্লাহ বিএসসি জানান, ‘তিনি ঘটনার খবর পেয়ে ভোররাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। তবে কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সে ব্যাপারে কেউ নিশ্চিত করতে পারেনি।’
ইত্তেফাক/নূহু