স্ত্রীর প্রেমিককে খুন করে ব্যাগে ভরে রাখলো যুবক

গাজিয়াবাদের মোহন নগর এলাকা থেকে সম্প্রতি প্লাস্টিকের ব্যাগে ভরা অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছিলো পুলিশ। ওই খুনের ঘটনায় জড়িত সন্দেহে প্রতাপ বিহার থেকে শনিবার অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করে শাহিবাবাদ থানার পুলিশ।

পুলিশ অফিসার শ্লোক কুমার জানান, খুন হওয়া ওই ব্যক্তির নাম মুকেশ। তিনি ভারতের প্রতাপ বিহার কলোনির বাসিন্দা। বুধবার শিল্পনগরী এলাকা থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়।

পুলিশ অফিসার শ্লোক কুমার আরো জানান, মুকেশের দুই প্রতিবেশী ললিত ও তার ভাইপো রবি মিলে তাকে খুন করে। সম্ভবত ললিতের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়েছিল মুকেশ।

পুলিশের দাবি, ললিত জেরায় স্বীকার করেছে; সেই মুকেশকে খুন করে প্লাস্টিকের ব্যাগে ভরে রেখেছিলো।

আরো পড়ুন: সাভারে স্বামীকে বেঁধে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার ২

ললিত পুলিশকে জানিয়েছে, মুকেশের সঙ্গে স্ত্রীর অবৈধ সম্পর্ক নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে মাঝেমধ্যেই অশান্তি হতো। একদিন স্ত্রী ও মুকেশকে অস্বস্তিকর পরিস্থিতিতে দেখেও ফেলে ললিত।

তারপরেই ললিত ভাইপো রবিকে সঙ্গে নিয়ে মুকেশকে খুন করার পরিকল্পনা করে। তারা বৃহস্পতিবার মোহন নগরে মুকেশের সঙ্গে দেখা করে। সেখানেই লোনি রোডে মুকেশের গলায় দড়ি পেঁচিয়ে ধরে ললিত।

ইত্তেফাক/বিএএফ