ঢাকা ও চট্টগ্রামসহ দেশের অন্যান্য বিভাগীয় শহরে থাকা ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে ভিসা প্রত্যাশীদের চাপ কমাতে বিভিন্ন জেলায় ভিসা আবেদন কেন্দ্র খুলছে ভারতীয় হাইকমিশন। এরই অংশ হিসেবে এবার পূর্বাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত ব্রাহ্মণবাড়িয়া জেলায় খোলা হয়েছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র।
জেলা শহরের খৈয়াশার এলাকায় নতুন এই ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম শুরু হচ্ছে। রবিবার সকাল ৮টা থেকে ব্রাহ্মণবাড়িয়ার এই কেন্দ্রে ভিসা প্রত্যাশীদের আবেদন জমা নেওয়া শুরু হয়। প্রতি সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভিসা প্রত্যাশীদের আবেদন ও পাসপোর্ট জমা নেওয়া হবে। এরপর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে পাসপোর্ট বিতরণ কার্যক্রম।আবেদন জমা দেয়ার ৭ কর্মদিবস পর পাসপোর্ট বিতরণ করা হবে। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া থেকেই পাওয়া যাবে ভারতীয় ভিসা।
ব্রাহ্মণবাড়িয়ায় বহুল কাংক্ষিত এ ভিসা আবেদন কেন্দ্রটি চালু হওয়ার মধ্য দিয়ে স্বস্তি ফিরছে ভিসা প্রত্যাশীদের মনে। কেননা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দর দিয়ে প্রতিদিন কয়েকশত যাত্রী প্রবেশ করে। ফলে ভিসা প্রাপ্তির জন্য বিভাগীয় শহরে যেত হতো। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া থেকেই পাচ্ছে ভারতীয় ভিসা।
আরও পড়ুনঃ হাতিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
তবে এই ব্যাপারে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রটি ব্রাহ্মণবাড়িয়ার দায়িত্বশীল কেউ এখনো গণমাধ্যম কর্মীদের সঙ্গে এখন পর্যন্ত কোনো কথা বলেনি।
ইত্তেফাক/নূহু