স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য সমবায় বিভাগের প্রতিটি দপ্তর ও সংস্থাকে ১শ’ দিনের কর্মসূচি প্রণয়ন করে তা বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন।
তিনি একইসঙ্গে সমবায় বিভাগের প্রতিটি দপ্তর ও সংস্থাকে দুর্নীতি মুক্ত করার ঘোষণা দিয়ে বলেন, ‘নথির গতি বাড়াতে হবে। নথি নিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করলে ছাড় দেয়া হবে না।’
আজ রবিবার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সম্মেলন কক্ষে এ বিভাগের বিভিন্ন কর্মকাণ্ডের উপস্থাপনা সভায় সভাপতির বক্তৃতায় স্বপন ভট্টাচার্য্য এসব কথা বলেন।
সমবায় বিভাগের সচিব ড. কামাল উদ্দিন তালুকদারসহ বিভিন্ন দপ্তর ও সংস্থা এবং প্রকল্পসমূহের উর্ধ্বতন কর্মকর্তারা এ সভায় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচন পূর্ব অঙ্গীকার অনুযায়ি তিনি প্রতিটি গ্রামকে শহরের আদলে গড়ে তুলতে সহায়ক হিসেবে প্রকল্প পরিচালকদের স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণেরও দিক-নির্দেশনা দেন।
আরও পড়ুন: ফ্রান্সে নতুন বিক্ষোভ, জাতীয় বিতর্কের ডাক ম্যাক্রো’র
সব দপ্তর, সংস্থা ও প্রকল্পসমূহের মধ্যে নিবিড় সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, ‘এ ব্যাপারে কোনো প্রকার গাফিলতি বা শৈথিল্যতা বরদাশত করা হবে না।বাসস
ইত্তেফাক/কেকে