বরিশাল নগরীর কাশিপুরে প্রতিবন্ধী এক নারীকে (৩০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে প্রতিবন্ধী নারীর বড় বোন বাদী হয়ে প্রতিবেশী সবুজ দাসকে (৫৫) আসামি করে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) খাইরুল আলম জানান, বিষয়টি জানতে পেরে মামলা দায়েরের পর অভিযুক্ত আসামিকে আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভিকটিম প্রতিবন্ধী ঐ নারী পুলিশের হেফাজতে আছেন। এ বিষয়ে প্রয়োজনীয় সকল ব্যবস্থা পুলিশ গ্রহণ করেছে বলে জানান তিনি।
মামলা সূত্রে জানা যায়, সবুজ দাস গত সোমবার দুপুরে তার পাশ্ববর্তী ঘরের ভাড়াটিয়া ঐ নারীকে রান্না ঘরে একা পেয়ে ধর্ষণ করেছে। এদিকে ভিকটিম প্রতিবন্ধী হওয়ায় কিছু বলতে না পারলেও আকার ইঙ্গিতে সব কিছু বোঝানোর চেষ্টা করেছে।
ইত্তেফাক/কেকে