বদরুল বোরহান
ফেসবুক কী কী খায়?
ছেলে-বুড়ো সকলের
কচি-পাকা মাথা খায়
চিন্তা-চেতনা খায়,
দিন খায়, রাত খায়
মেধা ও মনন খায়;
সবচেয়ে দামি এই
সময়টা গিলে খায়।
এইভাবে চলে যদি
দিন-মাস-বর্ষ,
মানুষেরা হয়ে যাবে
অলস, বিমর্ষ।
ফেসবুক করে যদি
সবকিছুু দাও বাদ,
প্রযুক্তি হবে না তো
কখনো আশীর্বাদ।