বৃহত্তর সিলেটের উন্নয়ন হবে অগ্রাধিকার ভিত্তিতে

সিলেটে পরিকল্পনা মন্ত্রী

 সিলেট অফিস

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের জাতীয়ভাবে যে ইশতেহার দেওয়া হয়েছে সেটির মাধ্যমেই সকল কাজ পরিচালনা করতে হয়। তারপরও বৃহত্তর সিলেটের উন্নয়ন হবে অগ্রাধিকার ভিত্তিতে। শনিবার রাতে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইতোমধ্যে সিলেট-ঢাকা চারলেন প্রকল্প একনেকে পাস হয়েছে। সিলেট-ঢাকা রেল লাইন ডুয়েল গেজ করার সিদ্ধান্ত হয়েছে। আর সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে শিগগির সব ধরনের বিমান ওঠানামা করবে। প্রয়োজন অনুযায়ী রেলওয়ের কোচ বাড়ানো হবে বলেও মন্ত্রী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য টেনে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সবাইকে নজরদারিতে রাখা হবে বলে জানিয়ে দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মীর মাহবুবুর রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজু, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ প্রমুখ।