হাতিয়ায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

হাতিয়া উপজেলা সদরের খবির মিয়া বাজার নামক স্থানে গতকাল রবিবার দুপুর ১২টায় জিপ গাড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী তারিফুল ইসলাম রাফুল (২৮) ঘটনাস্থলে নিহত হয়। এ সময় জিপ গাড়ি চালক রুবেল হোসেন পালিয়ে যাওয়ার সময় গাড়ি উল্টে গাড়ির যাত্রী আবু ইউসুফ (৬০) নিহত হয়। আহত ৬ জনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাতিয়া থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান শিকদার। নিহত ২ জনের বাড়ি হাতিয়া উপজেলার তমরদ্দি ইউনিয়নের ক্ষিরোদিয়া গ্রামে।