চট্টগ্রাম অফিস
নগরীর সিএন্ডবি এলাকায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়েছে ১০ বছর বয়সী এক শিশু। বর্তমানে শিশুটি চট্টগ্রাম মেডিক্যালে চিকিত্সাধীন রয়েছে। তার পরিচয় জানা যায়নি। গতকাল রবিবার দুপুরে এই ঘটনা ঘটে। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ি জানায়, কয়েকজন পথচারী আহত শিশুটিকে হাসপাতালে নিয়ে আসে। তার অস্ত্রোপচার করতে হবে।