চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা
চাটখিলের খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাব আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান গতকাল শনিবার সন্ধ্যায় খিলপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ক্লাবের সভাপতি মামুনুল ইসলাম মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ দিদারুল আলম। টুর্নামেন্টের উদ্বোধন করেন এ প্রতিযোগিতার একমাত্র পৃষ্ঠপোষক ইয়র্ক গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর সমাজ সেবক ও শিক্ষানুরাগী মোঃ সেলিম খান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন খিলপাড়া বাজার বণিক সমিতির সভাপতি হারুনুর রশিদ কোম্পানি চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম শামছুদ্দিন, ওসি (তদন্ত) সাইফুল ইসলাম ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা গাজী মশিউর রহমান, চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শোয়েব হোসেন বুলু, স্থানীয় ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সুমন প্রমুখ। উদ্বোধনী খেলা মাছরাঙা স্কুল বনাম দ্যা বেস্ট ফ্রেন্ডস এবং খিলপাড়া তরুণ সংঘ বনাম সুপার স্টার-এর মধ্যে অনুষ্ঠিত হয়। এতে দ্যা বেস্ট ফ্রেন্ডস এবং সুপার স্টার বিজয়ী হয়।