চট্টগ্রামে রপ্তানি পণ্য চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

চট্টগ্রাম অফিস

নগরীর পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে রপ্তানি পণ্য চোরচক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গত শনিবার তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— রাজীব হাওলাদার (২৮), রানা হাওলাদার (২৪), জাহাঙ্গীর হোসেন (৩৭) ও মোঃ শহিদুল ইসলাম (৫০)।

পতেঙ্গা থানার ওসি উত্পল বড়ুয়া জানান, রপ্তানির জন্য ঢাকা থেকে পতেঙ্গা এলাকার ডিপোতে পাঠানো ১ হাজার ১ কার্টন পণ্য থেকে ৬ হাজার ৭০৪ পিস পণ্য চুরি করে তারা। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন রপ্তানিকারক প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা। পরে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।