শিবচরে বাজারে ১৪টি দোকান ভস্মীভূত

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

মাত্র তিন সপ্তাহের ব্যবধানে শিবচরের কুতুবপুর বাজারে আবারো ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ সময় বাজারের ১৪টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

শিবচর ফায়ার সার্ভিস ইনচার্জ মতুর্জা ফকির জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।