টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
রবিবার ভোররাতে বিজিবি অভিযান চালিয়ে এক লাখ ২০ হাজার ইয়াবাসহ একটি সিএনজি জব্দ করেছে। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম আছাদুদ-জামান চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে সাবরাং খুরেরমুখ অস্থায়ী চেকপোস্টের বিশেষ টহল দল নিয়ে আলীর ডেইল সড়কে নাম্বারবিহীন একটি সিএনজি আয়ত্তে নিয়ে তল্লাশি চালায়। এ সময় পেছনের সিটে অভিনব কায়দায় লুকানো ওই ইয়াবাসহ সিএনজি জব্দ করা হয়।